ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভূরুঙ্গামারীতে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ৩৩ বার পঠিত
ভূরুঙ্গামারীতে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২৪ আগস্ট সোমবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, অনলাইন জুয়া, সাইবার বুলিং, চুরি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার উদ্যোগে “উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা” অনুষ্ঠিত হয়েছে।

এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন।

সভায় সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিম উদ্দিন।

সভায় ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ সহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও উপজেলা বিএনপির সদস্য সচিব সহিদুল ইসলাম আকন্দ, কাজী আলাউদ্দিন মন্ডল আহব্বায়ক উপজেলা বিএনপিসহ,অন্যান্য নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ বলেন যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে।

মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান।

মেয়েদের নিরাপত্তা নিশ্চিতে ইভটিজিং ও সাইবার বুলিংকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

চুরি-ডাকাতি রোধে পাড়া-মহল্লায় নৈশ প্রহরার উপর জোর দেন তারা।

জনগণ ও পুলিশের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করে অপরাধ দমনে বিট পুলিশিং এর গুরুত্ব তুলে ধরা হয়।

পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, “পুলিশ একা অপরাধ দমন করতে পারবে না।

জনগণের সহযোগিতা প্রয়োজন।

কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সভা শেষে স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শোনেন পুলিশ কর্মকর্তারা এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa