
জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে রাজশাহীতে ২২ আগষ্ট (শনিবার) থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
জেলার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৯টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশন ফুটবল দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী উপজেলা দলগুলো হলো- মোহনপুর, গোদাগাড়ী, বাগমারা, পবা, দুর্গাপুর,তানোর,বাঘা, পুঠিয়া ও চারঘাট।
এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণ করবে রাজশাহী সিটি কর্পোরেশন ফুটবল দল।
শনিবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
উদ্বোধনী ম্যাচে রাজশাহী সিটি কর্পোরেশন ফুটবল দল ও বাগমারা উপজেলা ফুটবল দল ম্যাচ খেলবে।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক জানান, মাঠ প্রস্তুতির কাজ চলছে।
তবে বৃষ্টির কারণে কিছুটা বিঘœ ঘটছে। প্রচার প্রচারণার কাজও চলছে। বৃহস্পতিবার থেকে নগরীতে পুরোদমে প্রচার-প্রচারণা শুরু হবে।
উপজেলাগুলোতে তারা তাদের মতো করে প্রচার-প্রচারণা চালাচ্ছে।
রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, মাঠ প্রস্তুতির কাজ চলছে।
প্রচার-প্রচারণার জন্য মাইকিং এবং বিলবোর্ড লাগানো হচ্ছে।
