ঢাকা
১৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​

মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ১৪ বার পঠিত
মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫টি ডাকাতি মামলার আসামি সাদ্দাম হোসেন কাজলকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সদর থানার এসআই রিপটন পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার আথানগিরী টিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন কাজল সদর উপজেলার আথানগিরী গ্রামের আব্দুল আজিজের ছেলে।

তার বিরুদ্ধে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ১৫টি ডাকাতি মামলা রয়েছে।

 

এছাড়া থানায় তার বিরুদ্ধে চারটি গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিলো

গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa