ঢাকা
২৭ জুন ২০২৬

মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম শুরু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৭ জুন ২০২৬   ৩৯ বার পঠিত
মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম শুরু

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (সহকারী উপপরিদর্শক) পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ৮টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। পুলিশ সুপারের তত্ত্বাবধানে প্রথম দিনের কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

দিন শেষে উত্তীর্ণ প্রার্থীদের আগামী দিনের মাঠ পরীক্ষার প্রস্তুতি ও করণীয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার।

রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি তানভীর আহমদ, নিয়োগ বোর্ডের সদস্য ও সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানসহ মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু এবং মেডিকেল অফিসার ডা. শুভ্র তুষার সিংহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa