ঢাকা
২০ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট ২৪

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৪ মে ২০২৬   ১৫৪ বার পঠিত
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট ২৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালটিতে মোট ২৪ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৮ এপ্রিল জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বয়স ছিল সাত মাস। পরে রোববার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে হাসপাতালে এখন পর্যন্ত ২৪ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮২ জন শিশু।

ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান আরও জানান, গত ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৬৯ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৯৬৩ জন শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় আরও ২২ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us