ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা

মৌলভীবাজারে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৫ মার্চ ২০২৬   ১৫৩ বার পঠিত
মৌলভীবাজারে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজারে গণকবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার ২৫ মার্চ সকালে গণকবরস্থানে শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ১৯৭১ সালের নির্মম হত্যাযজ্ঞে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন করেন,মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার বিল্লাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজ সংস্কৃতি ব্যক্তিবর্গ।

পরের জেলা প্রশাসক কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। এই দিনে নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা করা হয়, যা পৃথিবীর ইতিহাসে অন্যতম নৃশংস গণহত্যা হিসেবে বিবেচিত।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa