ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে ৮৩ হাজার পিস ভারতীয় বিড়ি উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬   ১৯৪ বার পঠিত
সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে ৮৩ হাজার পিস ভারতীয় বিড়ি উদ্ধার

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদক, সন্ত্রাস ও অবৈধ পণ্যের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৮৩ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় জড়িত সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-৯ জানায়, বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন মমিনপুর বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় তথ্য পাওয়া যায়, ধনপুর ইউনিয়নের ছাতারকোনা এলাকার পাকা সড়কে কয়েকজন ব্যক্তি অবৈধ পণ্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদ পেয়ে রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে দুইটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে খাকি রঙের কাগজে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৮৩ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিড়ির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ আরও জানায়, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa