ঢাকা
১৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
গোয়াইনঘাটে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন, ওসির নেতৃত্বে তাৎক্ষনিক অভিযানে গ্রেফতার ১ কাপ্তাইয়ে বিএসপিআই’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩, চিকিৎসাধীন ৪ লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: দুই নারী আটক, কারাগারে নির্দেশ হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​

সিলেটে সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় ৭০ জন গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৮ মার্চ ২০২৬   ১৯৩ বার পঠিত
সিলেটে সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় ৭০ জন গ্রেপ্তার

সিলেট নগরীতে প্রকাশ্যে দিবালোকে একের পর এক ছিনতাইয়ের ঘটনার পর সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ছিনতাইকারীসহ মোট ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে মহানগর পুলিশের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।

পোস্টে জানানো হয়, গ্রেপ্তার ৭০ জনের মধ্যে ৮ জন ছিনতাইকারী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসহ ১০ জন মাদককারবারী, ৫ জন মাদকসেবী এবং ২৬ জন অবৈধ ভারতীয় মালামাল চোরাচালানকারী রয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৯ জন সন্দেহভাজন ব্যক্তিকেও আটক করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানের সময় প্রায় ৩৯ লাখ ৩০ হাজার ১৬০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে সম্প্রতি নগরীর হাউজিং এস্টেট আবাসিক এলাকার সড়ক ও সাগরদিঘির পাড় এলাকায় সংঘটিত দুটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa