ঢাকা
১৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রুয়েটে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ গ্যাস সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী গোয়াইনঘাটে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন, ওসির নেতৃত্বে তাৎক্ষনিক অভিযানে গ্রেফতার ১ কাপ্তাইয়ে বিএসপিআই’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩, চিকিৎসাধীন ৪ লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: দুই নারী আটক, কারাগারে নির্দেশ হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক

হবিগঞ্জ প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে মায়ের সংবাদ সম্মেলন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৭ মার্চ ২০২৬   ২২৩ বার পঠিত
হবিগঞ্জ প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে মায়ের সংবাদ সম্মেলন

হবিগঞ্জের ঘোষপাড়া এলাকায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ তুলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর মা। শনিবার (৭-মার্চ) দুপুরের হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর মা নিত্য রাণী দেব। তিনি বলেন, তিনি হবিগঞ্জ শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কাজ করেন। তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় সংসারের পুরো দায়িত্ব তার উপরই বর্তায়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার মেয়ে একজন বোবা ও প্রতিবন্ধী কিশোরী। গত বছরের ১৩ নভেম্বর বিকেলে তাদের প্রতিবেশী রণদীর গোপ (৪৫) কৌশলে মেয়েকে তার বাসার তৃতীয় তলায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় মেয়েটি কথা বলতে না পারলেও পরে ইশারার মাধ্যমে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।

তিনি জানান, ঘটনার পরদিন মেয়েকে হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় এবং সেখানে তার বক্তব্য রেকর্ড করা হয়। পরে অভিযুক্ত রণদীর গোপকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর প্রথমদিকে অভিযুক্তকে গ্রেফতারে নানা টালবাহানা করা হলেও গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং পরিবারের বারবার অনুরোধের পর পুলিশ তাকে গ্রেফতার করে বলে তিনি দাবি করেন।

তবে সম্প্রতি অভিযুক্ত জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তারা চরম আতঙ্ক ও অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান ভুক্তভোগীর মা। তিনি অভিযোগ করেন, জামিনে বের হয়ে অভিযুক্ত ও তার লোকজন মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি তাকে উল্টো ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কাছে তিনটি দাবি জানান : ১. তার মেয়ের উপর সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ২. অভিযুক্ত পক্ষের ভয়ভীতি ও চাপ বন্ধ করে তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। ৩. ঘটনার মেডিক্যাল রিপোর্টসহ সব বিষয় সঠিকভাবে তদন্ত করে সত্য উদঘাটন করা।

এ সময় তিনি দেশের সচেতন সাংবাদিক সমাজ ও মানবাধিকার কর্মীদের প্রতি অনুরোধ জানান, যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় এবং একজন অসহায় মা তার প্রতিবন্ধী মেয়ের জন্য ন্যায়বিচার পান। সংবাদ সম্মেলন শেষে নিভা রাণী দেব বলেন, “আমি একজন অসহায় মা। আমার প্রতিবন্ধী মেয়ের জন্য ন্যায়বিচার চাই। বর্তমানে আমরা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa