রাজশাহীতে বাসের চাপায় মাসুম আহমেদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মহানগরীর চোদ্দপাই এলাকায় দুর্ঘটনা ঘটনায় গুরুত্বও আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মাসুম জেলার চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকার হায়দার আলীর ছেলে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আকরামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই মো. আকরামুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের ভাষ্যমতে জানা যায় যে, বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুম।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেলের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
