ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

সিলেটে অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০২ মার্চ ২০২৬   ১৬০ বার পঠিত
সিলেটে অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক

সিলেট নগরীতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রেরে ৭ সদস্যকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (১ মার্চ) বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভেতর অভিযান পরিচালনা করে চিহ্নিত ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

আটককৃতরা হচ্ছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার দাস পাড়া গ্রামের মৃত ছাত্তার ও স্বপনা বেগমের পুত্র ইমন আহমদ, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শাপলাবাগ গ্রামের মালেক মিয়া ও রুমি বেগমের পুত্র ইমন (১৮), দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও (খালপাড়) গ্রামের লাল মিয়া ও শেবারুন বেগমের পুত্র শাহান আহমদ (১৮), সিলেট এয়ারপোর্ট থানার বাইশটিলা গ্রামের মৃত আসুল আলম ও জোৎন্সা বেগমের পুত্র ইয়াসিন (১৮), মৌলভীবাজার রাজনগর উপজেলার দাসপাড়া গ্রামের মৃত ইব্রাহীম ও হাজেরা বেগমের পুত্র রুবেল (২১), সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার গোপালপুর (বাংলা বাজার) গ্রামের আসাদ মিয়া ও রাহেলা বেগমের পুত্র হৃদয় আহমদ (১৮), সিলেট নগরীর জল্লার পাড়ের লিয়াকত ও মোছা. সালমা বেগমের পুত্র শওকত মিয়া (৩০)।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪টি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa