ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না

মাধবপুরের আকলিমা খাতুন নির্যাতনের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আজ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   ৩৪৩ বার পঠিত
মাধবপুরের আকলিমা খাতুন নির্যাতনের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আজ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গৃহকর্মী আকলিমা খাতুন অবশেষে দেশে ফিরেছেন। বুধবার (২৫-ফেব্রুয়ারি) ভোরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দীর্ঘ এক দুঃসহ অভিজ্ঞতার পর স্বদেশের মাটিতে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। আকলিমার বাড়ি মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ি মহল্লায়।

পরিবার সূত্রে জানা যায়, অভাব-অনটন দূর করার আশায় চলতি বছরের জানুয়ারিতে তিনি সৌদি আরবে পাড়ি জমান। জানা গেছে, ঢাকার বনানীতে অবস্থিত ‘আবির এন্ড ব্রাদারস লিমিটেড’ নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে স্থানীয় দালাল জহির ও লতিফ মিয়ার সহযোগিতায় তাকে বিদেশে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর থেকেই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করেন আকলিমা।

নির্যাতনের একপর্যায়ে তিনি গোপনে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের উদ্যোগে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দূতাবাস ও মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। দেশে ফিরে আকলিমা খাতুন বলেন, ‘আমার মতো আর কোনো নারী যেন ভুয়া রিক্রুটিং এজেন্সি ও দালালের মাধ্যমে প্রতারণা ও নির্যাতনের শিকার না হন। নারী পাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে আকলিমা জানান মাধবপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি ও তার পরিবার। স্থানীয় সচেতন মহল বলছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও নারী নির্যাতনের ঘটনা রোধে রিক্রুটিং এজেন্সি গুলোর কঠোর তদারকি এবং দালাল চক্রের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa