ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না

মৌলভীবাজারে বেঙ্গল সুইট ফুড প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ টাকা অর্থদণ্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   ১৬৮ বার পঠিত
মৌলভীবাজারে বেঙ্গল সুইট ফুড প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ টাকা অর্থদণ্ড

বিশুদ্ধ খাদ্য আদালতে “বেঙ্গল সুইট ফুড প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

ল্যাবরেটরী পরীক্ষার মাধ্যমে জিলাপীতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্তের পরিপ্রেক্ষিতে, এ দন্ড ও জরিমানা প্রদান করা হয়।

গত সোমবার মামলার ধারাবাহিক শুনানি শেষে বিজ্ঞ আদালত (বিশুদ্ধ খাদ্য আদালত) ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ এর দুটি ধারায় এ জরিমানা ও দন্ড প্রদান করেন।

জানা গেছে- বিগত ২৮ আগষ্ট ২০২৫ইং, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের, মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে “বেঙ্গল সুইট ফুড” প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালত, মৌলভীবাজার এ মামলা দায়ের করেন।দীর্ঘ শুনানী শেষে গত ২৩ ফেব্রুয়ারী সোমবার এর রায় প্রদান করেন।

এ বিষয়ে জানতে চাইলে, বাংলাদেশ নিরপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজার জেলা কার্যালয় এর অফিসার (অ.দা.) মো: শাকিব হোসাইন সত্যতা স্বীকার করে বলেন- হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়াও পাকস্থলীর ক্যান্সার, পেটের পীড়া ও আলসার, মানবদেহের বিভিন্ন হরমোনের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বদ্ধপরিকর। ভেজাল ও ক্ষতিকারক উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

জনসাধারণকে নিরাপদ খাদ্য সংক্রান্ত যেকোনো অভিযোগ (১৬১৫৫) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য তিনি অনুরোধ জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa