ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না

মাধবপুর বিজিবির বিশেষ অভিযানে ৭৩ কেজি গাঁজা জব্দ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬   ১৫৮ বার পঠিত
মাধবপুর বিজিবির বিশেষ অভিযানে ৭৩ কেজি গাঁজা জব্দ

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫-বিজিবি) অভিযান চালিয়ে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

হবিগঞ্জ ব্যাটালিয়ন(৫৫ বিজিবির) অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান জানান-শুক্রবার (২০-ফেব্রুয়ারি) ভোররাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডাউড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও জানানো হয়।

একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার ও স্থানীয় জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করেছে বিজিবি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa