ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না

সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো : আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬   ১৯৪ বার পঠিত
সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো : আরিফুল হক চৌধুরী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম-কর্মসংস্থান , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেছেন, সিলেটের উন্নয়নে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা সম্মেলিতভাবে কাজ করব। সিলেটের অবকাঠামো উন্নয়ন, বিমান, রেল, সড়ক নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের দ্রুত চেষ্টা করব। সিলেটবাসীর সাথে কোন বৈষম্য হলে আমরা মেনে নেব না। সিলেটবাসীর আশা-প্রত্যাশা পূরণে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা দায়বদ্ধ।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারী-২০২৬) হযরত শাহজালাল ও শাহপরান (র) মাজার জিয়ারত ও হযরত মাওলানা নুরুউদ্দিন গহরপুরী (র) এর কবর জিয়ারত করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, শুক্রবার সকালে সিলেটের শাহী ঈদগাঁহ মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী আসন্ন ঈদ উল ফিতর কে সামনে রেখে শাহী ঈদগাঁহ মাঠটিকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এছাড়া মাঠের ভাঙ্গাচোরা জায়গা দ্রুত সমূহ মেরামত এবং মাঠের রংকরণ সহ ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

মন্ত্রীর ঈদগাহ মাঠ পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa