ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়?

জননিরাপত্তা ও GenieA অ্যাপ নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন এসএমপির পুলিশ কমিশনার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬   ৩৭২ বার পঠিত
জননিরাপত্তা ও GenieA অ্যাপ নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন এসএমপির পুলিশ কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম আজ শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা ৫০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার উপস্থিত মুসল্লিদের উদ্দেশে GenieA অ্যাপের ব্যবহার ও সামগ্রিক জননিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, নগদ অর্থ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের সময় কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে GenieA অ্যাপের মাধ্যমে সহায়তা চাইলে পুলিশ দ্রুত সাড়া দেবে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়—সে লক্ষ্যে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সবার সহযোগিতা ও অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মসজিদের মুসল্লিরা পুলিশের উদ্যোগকে স্বাগত জানান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa