ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে রাজশাহী-২ আসন থেকে লেবার ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী ওয়াহিদুজ্জামান তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। দলীয় হাই কমান্ডের নির্দেশে আর জোটের কারনে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনী সেলে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেন । রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই তিনি আনুষ্ঠানিক ভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। একই দিনে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে প্রার্থিতা প্রত্যাহারের আজ সময়সীমা শেষ হওয়ায় রাজশাহী-২ আসনসহ অন্যান্য আসনগুলোতে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কারা থাকছেন-তা নিয়ে ভোটারদের মধ্যে বাড়ছে আগ্রহ। আজ শেষ দিনে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পযন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিলো।