বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা অঙ্গনে এক অনন্য মাইলফলক অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা। Research Society, Begum Rokeya University, Rangpur (RSBRU) কর্তৃক আয়োজিত আসন্ন ১৩ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত ‘RSBRU International Research Summit 2026’-এ মেট্রোপলিটন ইউনিভার্সিটির, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের ৮টি গবেষণাপত্রের সারসংক্ষেপ গৃহীত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়টির জন্য এক বিরল সম্মান ও গর্বের বিষয়।

শিক্ষার্থীরা হলেন: শাহ সুলতানা তাকিয়া, শাহরিয়ার আলম মেহেদী তাপাদার, জয়ন্ত সেন, মোঃ তারেক মিয়া, শাহ ফজলে ইলাহি, রায়হান আহমদ তালুকদার, নুসরাত জাহান দোহা, খাতুনে জান্নাত ফাতেমা চৌধুরী সোনামণি, মনোয়ার আহমেদ তারেক, হোসাইন আহমেদ, নূরাহ সহিদ জোয়ারদার, মোছা:সামিয়া আক্তার হাফসা, এবং মোঃ বিপ্লব আহমেদ যারা সংবিধান আইন, মানবাধিকার, পরিবেশ ন্যায়বিচার, লিঙ্গ সমতা, মানসিক স্বাস্থ্য, চিকিৎসা অবহেলা এবং বিচারিক উদ্ভাবন সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা করেছেন।

উল্লেখ্য, এই অসামান্য অর্জনের পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী এবং মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইসরাত ইবনে ইসমাইল সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দূরদর্শী নেতৃত্ব, অনুপ্রেরণা ও অব্যাহত সহায়তা।

এছাড়াও, একাডেমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অধ্যাপক শেখ আশরাফুর রহমান, ডিন, স্কুল অব ল’, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশ। ড.এম.জেড. আশরাফুল, বিভাগীয় প্রধান, আইন ও বিচার বিভাগ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং আইন ও বিচার বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।

তাঁদের দিকনির্দেশনা, গবেষণাবান্ধব পরিবেশ এবং নিরবচ্ছিন্ন পরামর্শের ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষণায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বলে সংশ্লিষ্টরা মনে করেন।

প্রসঙ্গত, মেট্রোপলিটন ইউনিভার্সিটি আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা ইতোমধ্যেই আন্তর্জাতিক ও দেশীয় পর্যায়ে গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। RSBRU International Research Summit 2026-এ তাদের গবেষণাপত্র গৃহীত হওয়া বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য এক বিশাল অনুপ্রেরণা।

এটি প্রমাণ করে যে, সৃজনশীল চিন্তা, একাডেমিক উৎকর্ষতা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা চর্চার মাধ্যমে বাংলাদেশ থেকে বিশ্বমানের গবেষক তৈরি করা সম্ভব। এই সাফল্য কেবল একটি বিশ্ববিদ্যালয়ের নয় এটি বাংলাদেশের তরুণ গবেষণা সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি।