ভারতীয় হাই কমিশন সিলেটের উদ্যোগে গতকাল সিলেটে পালিত হয় বিশ্ব হিন্দি দিবস। প্রতি বছর ১০ জানুয়ারি বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি পালন করে ভারতের হাই কমিশন। গতকাল শনিবার সন্ধ্যায় সিলেটের শাহজালাল উপশহরের অভিজাত হোটেল রোজ ভিউ-এর ক্রিস্টাল-১ বল রুমে সিলেটের সহকারী ভারতীয় হাই কমিশন ‘বিশ্ব হিন্দি দিবস’ আয়োজন করছে। এ উপলক্ষে এক সংগীত, কবিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা বিশেষত হিন্দিতে গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানের শুরুতেই সিলেটের অবস্থানরত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ আমন্ত্রিত অতিথিদের সাদর শুভেচ্ছা জ্ঞাপন করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এম আলী গ্রুপ অফ কোম্পানীর চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ মিডিয়ার প্রধান সম্পাদক মোঃ আলী হোসেন সরকার। অনুষ্ঠান পরবর্তীত সময়ে সিলেটে নিযুক্ত ভারতের হাইকমিশনার অনিরুদ্ধ দাসের সঙ্গে ও দৈনিক বাংলাদেশ মিডিয়ার প্রধান সম্পাদক মোঃ আলী হোসেন সরকার সৌজন্যে সাক্ষাৎ করেন।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ ও মানস কুমার মুস্তাফী, দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা) বিশ্ব হিন্দি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১০ জানুয়ারি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীর তত্ত্বাবধানে প্রথমবার হিন্দি ভাষায় সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ৩০টি দেশের ১২২জন প্রতিনিধি উপস্থিত ছিল। পরবর্তীসময়ে ভারতের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০০৬ সালের ১০ জানুয়ারি এই দিনটিকে প্রতি বছর বিশ্ব হিন্দি দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। এরপর থেকে প্রতিবছর ১০ জানুয়ারি ভারতে দিবসটি পালিত হয়ে আসছে। ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ভারতের দূতাবাসে এ দিবস পালন করা হয়ে থাকে।
