
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান অনেকে বাস করেন, তাদের সবাইকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আসার পর দেওয়া প্রথম ভাষণে তারেক রহমান এসব কথা বলেন। রাজধানীর ৩০০ ফিট এলাকায় স্থাপিত সংবর্ধনা মঞ্চে উঠে প্রথম দেশের মাটিতে দাঁড়িয়ে ভাষণ দিলেন এই তরুণ নেতা।