লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার দুহুলী স্কুল মাঠে মরহুম কাশেম মেম্বারের স্মরনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে রপুর বিভাগের ৮ টি জেলা অংশ গ্রহণ করছে।

এই মাদকবিরোধী টুর্নামেন্টটি বাসস ও নিউজ২৪ এর রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক উদ্বোধন করেন। আজকের খেলায় কুড়িগ্রাম ও গাইবান্ধা উপজেলার দুটি দল অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আলতাফুর রহমান, সাংবাদিক ফারুক আলম, রাহেবুল ইসলাম টিটুল, মোসলেম উদ্দিন রনি ও শেখ রনত সীমান্ত সহ বেশ কিছু সাংবাদিক।

আয়োজক কমিটি জানায়, এই টুর্নামেন্টে নীলফমারি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাটের পাটগ্রাম, বগুড়া, ও স্থানীয় স্বাগতিক একটি দল অংশ নিচ্ছে।

তারা আরও জানায়, গত বছর একজন ক্রীড়া সংগঠক মরহুম কাশেম মেম্বার এই মাঠ ফুটবল খেলা অবস্থায় মৃত্যু বরন করেন। তার স্মরনেই স্থানীয় যুবসমাজের আয়োজনে মাদকের কুফল সচেতনতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুড়িগ্রাম একাদশ ২-১ গোলে জয়লাভ করে।