“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই- মাদক ও জুয়া থেকে যুবসমাজকে রক্ষা করার পরিকল্পনায়” চাপারহাট শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উপলক্ষ্যে লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুলের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৩য় তম খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগষ্ট) বিকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট শামসুদ্দিন কমর উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় কাকিনা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম মদাতী ইউনিয়ন ফুটবল একাদশ (২-১) গোলে কাকিনা ইউনিয়ন ফুটবল একাদশ জয় লাভ করেন।
টুর্নামেন্টটি গত ৯ আগষ্ট বিভিন্ন জমকালো আয়োজনের মাধ্যমে লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা রোকন উদ্দিন বাবুলের সভাপতিত্বে টুর্নামেন্টে শুভ উদ্ভোদন অনুষ্ঠিত হয়েছিলো।
এ সময় অতিথি হিসেবে খেলায় উপস্থিত ছিলেন, বগুড়া আজিজুল হক কলেজে প্রভাষক মতিউর রহমান সাজু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বাবু বিধান চন্দ্র রায়, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শামসুজ্জামান সবুজ, গোড়ল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোজর উদ্দিন পাটোয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিনুর রহমান মতিন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
