স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অসুস্থতার কারণে বাংলাদেশের একাদশে নেই তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা সাড়ে দশটায়।
চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা বেড়েছে ইবাদত হোসেনের। দলের দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ। মিরাজের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাঈম হাসান। স্পিনে তার সঙ্গী তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কার একাদশে দুজন নতুন মুখ—ব্যাটসম্যান লাহিরু উদারা ও স্পিনার থারিন্দু রত্নায়েকে।
এই ম্যাচ দিয়েই শুরু চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র।
আবার এই ম্যাচে দিয়েই শ্রীলঙ্কার হয়ে শেষবার সাদা পোষাকে মাঠে নামছেন দেশটির অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
সকাল থেকেই গলের আকাশ মেঘলা। এছাড়াও ম্যাচজুড়েই রয়েছে বৃষ্টির চোখরাঙানি। প্রথম তিন দিনে ভারী বর্ষণের কথাই বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
এক নজরে দুই দলের একাদশ:
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।
শ্রীলঙ্কা একাদশ: পাতুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া দি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, মিলান রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া ও আসিথা ফার্নান্দো।
