ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

দশ বছরে ১৫৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জানুয়ারি ২০২০   ২৭৯ বার পঠিত
দশ বছরে ১৫৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত গত ১০ বছরে ১৫৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

এ সময় ৬৬ লাখ ৩৩ হাজার ২৫৪ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছে বলে মন্ত্রী জানান।

মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, দেশের ৭০টি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে ৫৫টি ট্রেডে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হয়। এর মধ্যে ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ও ৬৪টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে আরবি, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ, জাপানিসহ ৫টি ভাষায় শিক্ষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ৪০ উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের নির্মাণকাজ চলমান রয়েছে। এ ছাড়া ৬০ উপজেলায় ৬০টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের জন্য ডিপিপি প্রণয়ণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

 

 

 

 

 

বিএনপির সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী ইমরান আহমদ আরও জানান, বর্তমানে ১৭৩ দেশে কর্মী প্রেরণ করা হয়। এর মধ্যে ২০১৯ সালে সৌদি আরবে ৩ লাখ ৯৯ হাজার, ওমানে ৭২ হাজার ৬৫৪ জন, কাতারে ৫০ হাজার ২৯২ জন, কুয়েতে ১২ হাজার ২৯৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৩ হাজার ৩১৮ জন এবং বাহরাইনে ১৩৩ কর্মী প্রেরণ করা হয়।

সরকারি দলের সদস্য হাজী মো. সেলিমের অপর এক প্রশ্নের জবাবে ইমরান আহমদ জানান, গত ৮ বছরে ৫১ লাখ ৯৯ হাজার ২১২ জন বিদেশ গিয়ে কর্মসংস্থান লাভ করেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa