সুস্থ ও স্বাভাবীক জীবনযাপনের প্রথম শর্ত নিজেকে রোগমুক্ত রাখা। শরীর যদি রোগমুক্ত থাকে তাহলেই আপনি সুন্দর জীবনযাপন করতে পারবেন। এ কারণে নিজেকে রোগমুক্ত রাখা প্রয়োজনীয়।

এদিকে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে ছোট ছোট কিছু সমস্যা হয়ে থাকে। এটি বেড়ে যাওয়ার ফলে মানবদেহ অতিরিক্ত ইউরিক অ্যাসিড গ্রহণ করতে পারে না। যা স্বস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পিউরিনের পরিমাণ যদি শরীরে বেশি হয় তাহলে অ্যাসিডের মাত্রাও বেড়ে যায়।

এ সময় অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিডের স্ফটিক বা ক্রিস্টাল জমা হলে শরীরে হাঁটু, হাত-পায়ের আঙুল ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে ব্যথা হওয়ার মতো সমস্যা হয়ে থাকে। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে আনা বা কমানোর জন্য চিকিৎসার পাশাপাশি ঘরোয়া উপায় অবলম্বন করা যেতে পারে। সাধারণ খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতি মেনে চললেই ইউরিক অ্যাসিড কমানো সম্ভব।

চেরি: চেরিতে অ্যান্থোসায়ানিন নামক প্রাকৃতিক প্রদাহরোধী উপাদান রয়েছে। যা নিয়মিত খাওয়ার ফলে ইউরিক অ্যাসিডেমের মাত্রা হ্রাস পায়। এই ফল শরীরের জয়েন্টে স্ফটিক জমা হওয়া থেকে দূরে রাখে।

কলা: ইউরিক অ্যাসিডের কারণে যদি বাতজনিত ব্যথা হয় তাহলে প্রতিদিন একটি করে কলা খেতে পারেন। নিয়মিত কলা খাওয়ার ফলে রক্তে ইউরিক অ্যাসিড কম হতে পারে। এতে বাতব্যথার আক্রমণের ঝুঁকি কমে।

অ্যাভোকাডো: এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে। অ্যাভোকাডো ফল একটি প্রদাহরোধী। নিয়মিত খাওয়ার ফলে বাতব্যথা প্রতিরোধে উপকার পাওয়া যায়।

সাইট্রাস ফল: অধিকাংশ সাইট্রাস ফল ইউরিক অ্যাসিড কমাতে ভালো উপকারে আসে। কমলা এবং লেবুর মতো ফল ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিডের উৎস। এসব ফল খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে শরীরে স্বাস্থ্যকর ইউরিক অ্যাসিডের মাত্রা বজায় রাখতে দারুণ কাজে আসে।

আপেল: ডায়েটারি ফাইবার সমৃদ্ধ আপেল ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সহায়তা করে। স্বাভাবিকভাবে ফাইবার রক্ত প্রবাহ থেকে ইউরিক অ্যাসিড শোষণ করে এবং শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড দূর করে থাকে। এ কারণে জুস করে বা গোটা আপেল খাওয়া যেতে পারে।

সূত্র: ওয়েবএমডি ও হেলথ শটস