ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

মাগুরায় বিরল বন্যপ্রাণী আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯   ৩২২ বার পঠিত
মাগুরায় বিরল বন্যপ্রাণী আটক

মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের শিয়ালজুড়ি গ্রামে মেছবাঘ আকৃতির এক বন্যপ্রাণী খাঁচায় আটক হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ) রাতে শিয়ালজুড়ি গ্রামের সুধির দাসের বাড়ির পাশে নবগঙ্গা নদীর পাড় সংলগ্নে পেতে রাখা খাঁচায় এটি ধরা পড়ে।
এ বিষয়ে সুধির দাসের ছেলে সুখদেব দাস জানায়, অনেক দিন ধরে তার বাড়ির পালন করা হাঁসও মুরগী শিয়াল ও বনবিড়ালে আক্রমণ করে আসছিল বলে সন্দেহ করে। অতিষ্ঠ হয়ে বাড়ির পাশে আম বাগানে বড় আকৃতির একধরনের বাঁশের খাঁচা পেতে রাখেন তিনি। আর সেই খাঁচাতেই ধরা পড়ে বিরল প্রজাতির এই বন্যপ্রানীটি।

এদিকে আটক হওয়া এই বন্যপ্রাণী দেখতে অনেকটা মেছবাঘের মত হওয়ায় এটিকে দেখে মেছবাঘ বলে অনেকেই ধারনা করছেন। খবর পেয়ে এলাকার অনেক মানুষ ছুটে আসেন সুখদেব দাসের বাড়িতে। সেইসাথে খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরাও।

মেছবাঘটির সুরক্ষার বিষয়ে জানতে চাইলে উক্ত ক্যাম্পের ইন্সপেক্টর বিশারুল ইসলাম জানান, এটি দেখতে অনেকটাই মেছবাঘের মত। আমরা প্রাথমিকভাবে মেছবাঘ বলে ধারনা করছি। এই তীব্র শীতে বন্যপ্রাণীকে নিরাপদে রাখতে আপাতত পুলিশ ক্যাম্পে রাখা হবে। সেখান থেকে রোববার বন্যপ্রাণী অধিদপ্তরে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa