ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

খেজুরের রস সংগ্রহে গাছিরা ব্যস্ত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯   ৪৮৫ বার পঠিত
খেজুরের রস সংগ্রহে গাছিরা ব্যস্ত

যশোরের খেঁজুর রস আর গুড়ের খ্যাতি দেশজুড়ে। শীত জেঁকে বসার পর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছিরা। রস সংগ্রহের পর তৈরি হচ্ছে বিখ্যাত পাটালি ও খেঁজুর গুঁড়। যা স্থানীয়দের জীবনধারার সাথে জড়িয়ে আছে। তবে, গুঁড়ের কাঙ্খিত দাম না পাওয়ায় আছে হতাশাও।
বছরের ঠিক এই সময়েই ব্যস্ত হয়ে ওঠেন গাছিরা। প্রস্তুতি চলে রস সংগ্রহের। সেজন্য প্রক্রিয়া মেনে কাটা হয় খেঁজুর গাছ। এরপর অপেক্ষা শীত জেঁকে বসার। বসানো হয় হাড়ি। তারপর শুধুই রস সংগ্রহ।

মোটামুটি যশোরের সব উপজেলায় খেঁজুর গাছ আছে। তবে, এই সংখ্যাটা সবচেয়ে বেশি সদর আর বাঘারপাড়ার ,খাজুরা । যা, এখন তাদের জড়িয়ে গেছে স্থানীয়দের জীবনধারার সাথে।
খেঁজুর রস বাড়িতে আনার পর আসল কাজ। দেয়া হয় জ্বাল। সেটা শুকিয়ে ঘন করতে লেগে যায় তিন থেকে চার ঘন্টা। এরপর নানা প্রক্রিয়ায় তৈরি হয় বিখ্যাত পাটালি-খেঁজুর গুঁড়। যা যশোরের ঐতিহ্য।

বিখ্যাত সেই গুঁড় কেউ বাড়ি থেকে কিনে নিয়ে যান। কেউ বা সংগ্রহ করেন বাজার থেকে। এরপর বিক্রির উদ্দেশে তা চলে যায় দেশজুড়ে।

যশোর জেলা

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa