ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শত বছর পেরিয়ে গেলেও দরবারে বিদআতের অনুপ্রবেশ ঘটেনি ” -ছারছীনার পীর ছাহেব।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ মার্চ ২০২২   ৪২২ বার পঠিত
শত বছর পেরিয়ে গেলেও দরবারে বিদআতের অনুপ্রবেশ ঘটেনি ” -ছারছীনার পীর ছাহেব।

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) বলেছেন- আপনারা সরল সঠিক পথ তথা সিরাতুল মুস্তাকীমের সন্ধানে ছারছীনা দরবার শরীফের বার্ষিক মাহফিলে ছুটে এসেছেন। আজ থেকে ১৩২ বছর পূর্বে অত্র দরবার শরীফ প্রতিষ্ঠা করেছিলেন কুত্বুল আলম শাহ্সূফী হযরত মাওলানা নেছার উদ্দীন আহমদ (রহ.)। ১৯৫২ খ্রি. সনে তাঁর এন্তেকালের পর এ দরবার শরীফের হাল ধরেন মরহুল ওয়ালেদ ছাহেব কেবলা- তদীয় জানেসীন মুজাদ্দেদে যামান হযরত মাওলানা শাহ্ আবু জা’ফর মোহাম্মাদ ছালেহ (রহ.)। তিনিও ১৯৯০খ্রি. সনে আমাদিগকে ইয়াতীম করে পরপারে পাড়ি জমিয়েছেন। মরহুম পীর ছাহেব কেবলাদ্বয় যেমনি ছিলেন যুগশ্রেষ্ঠ ওলীয়ে কামেল তেমনি তাঁরা ছিলেন কুরআন হাদিসে পারদর্শী আলেমকুল শিরমনি। যে কারণে আল্লাহ পাকের আশেষ মেহেরবানীতে শত বছর পেরিয়ে গেলেও এ দরবারে কোন বিদআতের অনুপ্রবেশ ঘটেনি। দোয়া করুন আল্লাহ পাক যেন অত্র দরবার শরীফকে বিশ্ব মুসলিমের সহীহ দিক-নির্দেশনার জন্য কিয়ামত পর্যন্ত বিদআত মুক্ত ভাবে কায়েম রাখেন। যদি কখনো অত্র দরবার শরীফ বিদআতের খপ্পরে পড়ে তখন এ দরবারের অস্তিত্ব না থাকাই শ্রেয় হবে। মনে রাখবেন সূচনাকাল হতেই অত্র দরবার শরীফ আহলুস্ সুন্নাত ওয়াল জামায়াতের ধারক বাহক হিসেবে সর্ব মহলে সমাদ্রিত হয়ে আসছে। এখনও সে ধারাবাহিকতা অব্যাহত আছে। অত্র দরবার শরীফ আল্লাহ্, রাসূল, ফেরেশতা, সাহাবায়ে কেরাম এবং ওলী-আউলিয়া সম্মন্ধে কুরআন ও হাদিসের নিরীখে সঠিক আকীদা পোষণ করে থাকে। ফিক্হী ক্ষেত্রে হানাফী মাযহাবের অনুসরণ করে এবং তাযকিয়া ও তাসাউফের ক্ষেত্রে প্রশিদ্ধ চার তরীকা যথা- চিশতিয়া, কাদেরিয়া, নকশেবন্দীয়া ও মুজাদ্দেদিয়া তরীকার প্রতিনিধিত্ব করে থাকে। আমলের ক্ষেত্রে অত্র দরবার শরীফ সম্পূর্ণ রূপে সুন্নাতে নববী পরিপূর্ণ অনুসরণের উপর প্রতিষ্ঠিত।

এছাড়াও হযরত পীর ছাহেব কেবলা বাদ ফজর ও বাদ মাগরিব জিকির-আজকার, তওবা-ইস্তেগফার, তা’লীম- তালকীন প্রদানের পর দীর্ঘক্ষণ যাবত সহীহ আকীদা পোষণ ও সুন্নাত তরীকা মোতাবেক আমলের ওপর গুরুত্বারোপ করে নসীহত করেন। তিনি বলেন-হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য অনুরকরণীয় আদর্শ। আল্লাহ পাক তাঁকে ‘খুলুকে আজীম’ তথা মহান চারিত্রিক গুনাবলীতে ভূষিত করে প্রেরণ করেছিলেন। কুরআন হাদিস ও ফিকাহ্ শাস্ত্র অনুসন্ধান করলে জীবনের সর্বক্ষেত্রে সুন্নাতী আমলের দিক নির্দেশনা পাওয়া যায়। এ প্রসঙ্গে তিনি ছারছীনার মরহুম পীর ছাহেব কেবলাদ্বয়ের ইত্তেবায়ে সুন্নাতের নমূনা তুলে ধরেন। তিনি আরো বলেন- ইখতেলাফী মাসায়েলে দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, ছারছীনার মরহুম পীর ছাহেব কেবলাদ্বয়ের অনুসৃত মসলকই সর্বোত্তম। তাই আল্লাহর অশেষ শুকরিয়া যে, আল্লাহ পাক আমাদিগকে পাক ভারত উপমহাদেশের সর্বোত্তম ছেলছেলার অনুসারী হবার তাওফীক দিয়েছেন। তিনি সমবেত জনতাকে হাত তুলে সুন্নাত তরীকা মোতাবেক আমল করার অঙ্গীকার গ্রহণ করেন।

গতকাল রবিবার বাদ মাগরিব মাহফিলের ২য় দিন তা’লীম পরবর্তী নসীহতে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। দিন ও রাত ব্যাপী এ মাহফিলে ওয়াজ-বক্তৃতায় অংশ গ্রহণ করেন- হযরত পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা ছারছীনা দারুস্সুন্নাত জামেয়ায়ে নেছারিয়া দীনিয়ার রঈস ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছার উদ্দিন আহমদ হুসাইন, মাওলানা মোঃ রূহুল আমীন ছালেহী, মাওলানা মোঃ আবদুল গফফার কাসেমী, ড. মাওলানা সৈয়দ মুহাঃ শরাফত আলী, মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন এবং হাফেজ মাওলানা মো. বোরহান উদ্দিন ছালেহী প্রমূখ।

আজ মাহফিলের শেষ দিন। এদিন বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রায় দুই কিলোমিটার ব্যাপী মাহফিল ময়দানে কানায় কানায় পূর্ণ। মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa