ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের নামে ব্যবসা করা উচিত নয় : জিএম কাদের

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৭ মার্চ ২০২২   ৩২৮ বার পঠিত
হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের নামে ব্যবসা করা উচিত নয় : জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশে আরও মানসম্মত হাসপাতাল স্থাপন করা উচিত। তিনি বলেন, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের নামে ব্যবসা করা উচিত নয়। দেশের মানুষ যেন চিকিৎসা নিতে দেশের বাইরে না যায় সেজন্য আরো দক্ষ জনবল ও প্রযুক্তি দেশে নিশ্চিত করা উচিত। গরীব মানুষ অর্থের জন্য যেন চিকিৎসা বঞ্চিত না হয় সেদিকে সবাইকে আন্তরিক হতে আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

শনিবার সন্ধ্যায় রাজধানীর কলেজগেটে মুক্তিযোদ্ধা টাওয়ারে টিজি হাসপাতালের শুভ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি একথা বলেন। অনুষ্ঠানের শুরুতে টিজি হাসপাতালের চেয়ারম্যান মোঃ সাহিদুর রহমান টেপা ও ব্যবস্থাপনা পরিচালক লায়ন তাসলিমা গিয়াস শুভেচ্ছা বক্তৃতা করেন।

এ সময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোস্তাফা লুৎফুল্লা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, সফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা শেরীফা কাদের এমপি, নাজনীন সুলতানা, এডভোকেট জহিরুল ইসলাম, এডভোকেট মমতাজ উদ্দিন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, সম্পাদকমন্ডলীর সদস্য লিয়াকত হোসেন চাকলাদার, সুলতান মাহমুদ, সুমন আশরাফ, এডভোকেট ফিরোজ, এসএম আল জুবায়ের, এডভোকেট আবু তৈয়ব উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa