ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রূপগঞ্জে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ২ দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   ৩৮৯ বার পঠিত
রূপগঞ্জে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ২ দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল।

স্বাস্থ্যবিধি মেনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে রপগঞ্জে খামারপাড়া দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার দুই দিন ব্যাপী ৩৪ তম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল । গত বৃহস্পতিবার ও শুক্রবার ২৭ ও ২৮ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়।

২৭ জানুয়ারি ১ম দিন সুপ্রিম কোর্ট এর আইনজীবী এ্যাড.আশরাফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক (এমপি), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা ক্বারী মোঃ শোয়াইব আহমেদ আশরাফী-হবিগঞ্জ।

২৮ জানুয়ারি ২য় দিন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব মোঃ জিয়াদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- আল্লামা হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রহিম আল মাদানী।

শেষ দিনে মাদ্রাসাছাত্রদের পাগড়ী দান ও আখেরি মোনাজাতে অনুষ্ঠিত হয়। উক্ত মোনাজাতে অংশ নিতে বিকেল থেকে আশপাশের এলাকা থেকে মুসল্লিরা আসতে থাকেন। বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম আল -মাদানী । দুই দিনব্যাপী এই ওয়াজ ও দোয়ার মাহফিলে রূপগঞ্জ উপজেলা সহ আশেপাশের এলাকার মুসল্লিরা জমায়েত হন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa