মৌলভীবাজারে মানসম্মত  চাইনিজ ও দেশীয় সুস্বাদু খাবারের অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু হয়েছে ‘খানদানী’ রেষ্টুরেন্ট এর পথচলা। রোববার (৯ জানুয়ারি)  শহরের প্রাণকেন্দ্র কুসুমবাগে সম্পূর্ণ নতুন আঙ্গিকে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। খানদানী রেষ্টুরেন্টে থাকছে সুস্বাদু বাংলা ও চাইনিজ খাবারের সমাহার।
এছাড়া একই প্লাটফর্মে “খানদানী ফুড” এ থাকছে-সুইটস,কনফেকশনারিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য।এছাড়া বিশুদ্ধ ও শতভাগ মানসম্মত উন্নত খাবারের নিশ্চয়তা থাকছে খানদানী রেষ্টুরেন্টে।থাকছে সর্ব্বোত্তম সেবার প্রতিশ্রুতি।
খানদানী রেষ্টুরেন্টে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল। লন্ডন প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আখতার ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর কবিরসহ শহরের  বিশিষ্ট  ব্যবসায়ী, ব্যক্তিবর্গ।
হোটেলের স্বত্বাধীকারী মো. আখতার বলেন, এই এলাকায় দেশ-বিদেশের পর্যটকদের রুচিসম্মত খাবার পরিবেশনার কথা বিবেচনা করে মান সম্মত এই রেষ্টুরেন্ট স্থাপন করা হয়েছে।