র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প), সিলেট এর অভিযানে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা সহ মারপিট করিয়া সাধারণ জখম করার মামলার এজাহারনামীয় আসামী শেখ মোঃ নয়ন মিয়া (৩২) গ্রেফতার।

র‌্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল ০৬/০১/২০২২ ইং তারিখ রাত ২২.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে টহল অভিযান পরিচালনা করে, এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন ভাবনার পয়েন্ট ভুষি মালের দোনের সামনে হতে চাঞ্চল্যকর জোরপূর্বক ধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং আসামী শেখ মোঃ নয়ন মিয়া (৩২), পিতা- মৃত শেখ সাজিদ মিয়া, মাতা- মোছাঃ মঞ্জু বেগম, স্থায়ীগ্রাম- (পইল মোল্লাবাড়ী), থানা- হবিগঞ্জ সদর, জেলা -হবিগঞ্জ, বর্তমান ঠিকানা- (৬৪/২ মল্লিকা আ/এ, সাবেক মহিলা কাউন্সিলর, জাহানারা খানম মিলনের ভাড়াটিয়া), থানা- এয়ারপোর্ট, জেলা -সিলেট’কে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে কোতয়ালী থানার মামলা নং-২১, তারিখ-০৬/০১/২০২২ ইং, ধারা- ৯(১) নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) তৎসহ ৩২৩ পেনাল কোড-১৮৬০ ধারামূলে হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি