র্যাব-৯, (সদর কোম্পানী) সিলেট এর অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন এলাকা হতে বিপুল পরিমাণ বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ সুমন আহমেদ (২৬) গ্রেফতার।র্যাব-৯, (সদর কোম্পানী) সিলেট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৬/০১/২০২২ ইং তারিখ ১৯:৩০ ঘটিকার সময় টহল অভিযান পরিচালনা করে, সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ৩নং চারিকাটা ইউপি এর ২নং ওয়ার্ডস্থ উত্তর ভিত্রীখালা গ্রামস্থ ইটাখোলা পয়েন্টের পশ্চিমে জনৈক ইউনুস আলীর বাড়ির সামনে কাঁচা পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৪৩ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ সুমন আহমেদ (২৬), পিতাঃ আব্দুন নুর(কালা), মাতাঃ মোছাঃ মিশিরা বেগম, গ্রামঃ লালাখাল, ওয়ার্ড নং-৮, ইউনিয়ন ৩নং চারকাটা, পোঃ জৈন্তাপুর, থানাঃ জৈন্তাপুর, জেলাঃ সিলেটকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জৈন্তাপুর থানাধীন ৩নং চারিকাটা ইউপিস্থসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের নিকট তাহার মাদক বিক্রয়ের কথা স্বীকার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিলেট বিভাগের জৈন্তাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(খ) ধারামূলে মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
