হবিগঞ্জের আজমেরিগঞ্জে আইন-শৃংখলা স্বাভাবিক রাখার লক্ষে হত্যা মামলার বাদী ও বিবাদীকে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বৈঠক করেছেন। ০৭/০১/২০২২খ্রিঃ তারিখে পবিত্র জুমআর নামাজ শেষে আজমিরীগঞ্জ থানাধীন ০৪নং কাকাইলছেও ইউ/পির অন্তর্গত রাহেলা গ্রামে মো: শের আলী মেম্বার ও মো: ফিরোজ মিয়ার পক্ষকে (হত্যা মামলার বাদী ও বিবাদী)সহ এবং দুই পক্ষের সালিশ ব্যক্তিত্ব এবং মসজিদের মুসল্লিদের সমন্বয়ে ব্যতিক্রমী উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত উঠান বৈঠকে উভয় পক্ষকে আইন-শৃংখলা স্বাভাবিক রাখার লক্ষে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। তাছাড়া দাঙ্গা, হাঙ্গামা ও মারামারি’র কুফল সম্পর্কে উপস্থিত দুই পক্ষের লোকজনদের মধ্যে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করা হয়।
