রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জেসমিন খাতুন নামে এক প্রসূতি একসঙ্গে পাঁচটি সন্তান প্রসব করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই প্রসূতি পাঁচটি সন্তান প্রসব করেন।

জেসমিন খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার শহিদুল ইসলাম শহিদের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বেরত একাধিক পুলিশ ও আনসার সদস্য।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পাঁচ নবজাতকের মধ্যে একজন মারা গেছে। অন্য চার নবজাতককে হাসপাতালে ২৪ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে।

এদিকে, একসঙ্গে পাঁচ সন্তান প্রসবের খবর হাসপাতালে ছড়িয়ে পড়লে ওই নবজাত দের একজর দেখতে ২৪ নম্বর ওয়ার্ডে উৎসুক জনতার ভিড় করে। বিকাল সাড়ে ৫টার মধ্যেই সব কয়টি বাচ্চাই মারা যায়।

রামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, এক প্রসূতি মা রামেক হাসপাতালে এক সঙ্গে ৫ টি সন্তান প্রসব করে। মৃত্যু পরপরই এক সন্তান মারা যায়। পরে বাকি চারজনকে হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো।

কিন্তু বেশ কয়েকটি বাচ্চা হওয়ার কারণে বাচ্চাগুলোর ওজন অনেক কম ছিল। অনেক চেষ্টা করেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি। জন্মের ২ ঘণ্টার মধ্যে সব কয়টি নবজাতকই মারা যায়।