রাজশাহী বিভাগে টিকা নিয়েছে ৬২ হাজার ৯১৪ জন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যপরিচালক অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে অ্যাস্ট্রোজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছে ১০ জন।

যার মধ্যে ৫ জন পুরুষ নারী ৫ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ৩ জন। পুরুষ ২ জন ও নারী ১ জন। সিনোফার্মার প্রথম ডোজের টিকা নিয়েছে ৩৫ হাজার ৭২২ জন। পুরুষ ১৮ হাজার ৪১৬ জন ও নারী ১৭ হাজার ৩০৬ জন।

দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ২৭ হাজার ১০ জন। পুরুষ ১৪ হাজার ৪৭১ জন। নারী ১২ হাজার ৫৩৯ জন। মর্ডানার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ১৬৯ জন। পুরুষ ৫৫ জন নারী ১১৪ জন।