করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নিদর্শনায় ৩১ মার্চ (বুধবার) সকালে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার ও তদন্ত ওসি ফারুক হোসেনের নেতৃত্বে ময়মনসিংহ নগরীর নতুন বাজার ট্রাফিক মোড়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে মাস্ক ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়।
সে সময় ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের তারুণ্যের প্রতীক নওশেল আহমেদ অনি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানটির সার্বিক সহযোগিতায ছিল ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।
