ঢাকা
০২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বিআরটিসি বাস চালুর দাবীতে মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০   ৩৬৫ বার পঠিত
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বিআরটিসি বাস চালুর দাবীতে মানববন্ধন

বিআরটিসি বাস ভাংচুরের প্রতিবাদে ও হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সড়কে বিআরটিসি বাস দ্রুত চালুর দাবিতে মৌলভীবাজারে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিলেটে হবিগঞ্জ এক্সপ্রেস এর শ্রমিকদের হামলায় বি আর টিসি বাস ও কাউন্টার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মৌলভীবাজারের সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার বেরিরপাড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজক সদস্য ছালেহ আকরাম রিপন এর সভাপতিত্বে ও সমাজকর্মী এম এ সামাদ এর সঞ্চলনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন কেন্দ্রীয় পরিষদের মহাসচিব মোঃ কুতুবউদ্দিন সোহেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও আয়োজক সদস্য বেলাল তালুকদার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ এর জেলা সভাপতি. মোঃ মামুনুর রশীদ, বোরহান উদ্দিন ইসলামিক সোসাইটির চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সাধারণ সম্পাদক এ কে এম আকলু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টিপু, সমাজকর্মী নিখিল তালুকদার, সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী মসু, সহকারী শিক্ষক সুব্রত পাল, কালের কন্ঠ শুভ সংঘ এর সাধারণ সম্পাদক তাকবীর হোসেন, আজিজুল ইসলাম জয়, তারেক আহমদ, জামাল আহমদ, উজ্জ্বল আহমদ প্রমুখ।

বক্তারা বিআরটিসি কর্তৃপক্ষের ওপর হামলা, ভাংচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দ্রুত সময়ের মধ্যে হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সড়কে বি আর টিসি বাস চালু করার দাবী জানান। মানববন্ধন শেষে আয়োজকরা জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa