ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ

স্বাধীনতা দিবসে পুনাক এসএমপির চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   ১৫১ বার পঠিত
স্বাধীনতা দিবসে পুনাক এসএমপির চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন এবং তাদের সৃজনশীল প্রতিভার প্রশংসা করেন।

অনুষ্ঠানে পুনাক, এসএমপি, সিলেট-এর সম্মানিত সভানেত্রী সিদরাতুল মুনতাহা মহোদয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, শিশুদের সৃজনশীলতা ও দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি পুনাকের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে একটি স্থায়ী তহবিল গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, একটি স্থায়ী তহবিল গঠন করা হলে সেখানে সঞ্চিত অর্থের মাধ্যমে পুনাক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গঠনমূলক সামাজিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি জোরালো ভূমিকা রাখবেন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারী শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa