ঢাকা
২৭ জুন ২০২৬

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি ড. জিল্লুর রহমানের যোগদান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৯ মে ২০২৬   ১২৫ বার পঠিত
সিলেট রেঞ্জের নতুন ডিআইজি ড. জিল্লুর রহমানের যোগদান

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন ড. মো. জিল্লুর রহমান। তিনি ১৮তম বিসিএসের মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি ডিএমপি, র‌্যাব ও আরএমপি পুলিশ কমিশনারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ পুলিশ বাহিনীতে প্রশংসিত।

এছাড়াও তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে সুদান ও দারফুরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি “United Nations Medal” অর্জন করেন।

সিলেট রেঞ্জে তার যোগদানের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa