ঢাকা
২৫ জুন ২০২৬

সিলেট প্রেসক্লাবে নেতৃত্ব বদল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯   ৩১৯ বার পঠিত
সিলেট প্রেসক্লাবে নেতৃত্ব বদল

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল (২৮ ডিসেম্বর) শনিবার সিলেট প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২০-২১) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ রেনু নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রেসক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফল ঘোষণা করা হয় রাত সাড়ে ৮টায়।
নির্বাচনে সভাপতি পদে ইকবাল সিদ্দিকী ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সমরেন্দ্র বিশ্বাস পান ২৪ ভোট। আর সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ রেনু ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ইকবাল মাহমুদ পান ৫৫ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে আব্দুল হান্নান (৬৪) ও কাদের তাপাদার (৫৬), সহ-সাধারণ সম্পাদক পদে আহমাদ সেলিম (৬৯), কোষাধ্যক্ষ পদে কাউসার চৌধুরী (৪৬), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মারুফ আহমদ (৭৫), পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে কবির আহমদ (৫৭) এবং সদস্য পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বি (৭৫), এম আহমদ আলী (৬৩) ও আব্দুর রাজ্জাক (৪৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. ইরফানুজ্জামান চৌধুরী ও সনতু দাস।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa