ঢাকা
০২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে

সিলেট কদমতলীতে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০   ২৯১ বার পঠিত
সিলেট কদমতলীতে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সিলেটে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার শীতবস্ত্র শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে নগরীর ২৬নং ওয়ার্ড কাউন্সিলর অফিস সংলগ্ন কদমতলী এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরীর ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন কামরান, ২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সরকারের পাশাপাশি শীতার্ত মানুষের সেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa