ঢাকা
২৭ জুন ২০২৬

সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৩

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   ২৮৬ বার পঠিত
সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৩

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর পৃথক অভিযানে ৩ মাদকবিক্রেতা গ্রেফতার করা হয়েছে। এসএমপি’র কোতোয়ালি ও দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, এসএমপি’র দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ইয়াবাসহ ২ জন মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ১৫ জানুয়ারি (বুধবার) রাত সাড়ে ১১টার দিকে একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানার রংধনু জৈনপুর আবাসিক এলাকার আল-আকছা জামে মসজিদের সামনে থেকে ২ জন মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে।

আটককৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমার জৈনপুর গ্রামের সানর মিয়ার ছেলে কামরুল ইসলাম লিমন (২৭) ও গোলাপগঞ্জ থানার ঘোষগাঁও গ্রামের মৃত আসাদ আলীর ছেলে জাহেদুল ইসলাম (৩৮)।

গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেছে র‌্যাব। অপরদিকে, সিলেট নগরী থেকে ইয়াবাসহ ১ মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

১৫ জানুয়ারি (বুধবার) বিকাল ৪টায় র‌্যাব-৯ এর একটি দল সিলেট নগরীর জিন্দাবাজার থেকে ১ হাজার ২ শত ৪৫ পিস ইয়াবা ও মাদকবিক্রির ১৪ হাজার টাকাসহ একজনকে আটক করেছে। আটক ফরিদ আহমেদ (৪৮) সিলেটের কোম্পানীগঞ্জ থানার মৃত মছদ্দর আলীর ছেলে। পরে ফরিদকে এসএমপি’র কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa