
সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মামলা নং-১৬, তারিখ ২০/০৪/২০২০ ইং, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)-এর ১৯(খ)/৩৮/৪০-এর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মোঃ জুয়েল মিয়া(২৬)’কে আটক করে র্যাব-৯।
আটককৃত জুয়েল হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন দক্ষিণ বেপুড়া এলাকার মোঃ জহুর আলী’র ছেলে। পরবর্তীতে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রানীর কোট আসাম পাড়া এলাকা থেকে ৫ কেজি গাঁজা জব্দসহ মাদক কারবারি মোঃ লিটন মিয়া(২৫)’কে আটক করে র্যাব।
আসামি লিটন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন দুধপাতিল এলাকার আক্তার মিয়া’র ছেলে। পরে জব্দকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
উভয় বিষয় বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
