ঢাকা
০২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে

সাংবাদিকদের কোন পক্ষ থাকতে পারেনা: মুহিত চৌধুরী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০   ৩৮০ বার পঠিত
সাংবাদিকদের কোন পক্ষ থাকতে পারেনা: মুহিত চৌধুরী

সত্য প্রকাশের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা অনলাইন নিউজ পোর্টাল ডেইলী সিএন বাংলার উদ্যোগে নিজস্ব প্রতিবেদক ও সংবাদদাতাদের নিয়ে ‘সংবাদদাতা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডেইলী সিএন বাংলার স্টাফ রিপোর্টার নুরুল আলম আলমাসের সঞ্চালনায় এবং পত্রিকার প্রধান সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি,ঔপন্যাসিক,নাট্যকার ও গীতিকার সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ঠ সাংবাদিক মুহিত চৌধুরী।

শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আব্দুল কাদির জীবন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,’সাংবাদিকদের কোন পক্ষ থাকতে পারেনা। সাংবাদিকরা পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে সংবাদ পরিবেশন করবে।তিনি পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন সংবাদ প্রকাশে সকলের প্রতি আহবান জানান।তিনি অনৈতিকতা ও নীতিহীন সাংবাদিকতার কঠোর সমালোচনা করে বলেন,এ পেশা অনেক চ্যালেঞ্জের।এটি অনেক ঝুঁকিপূর্ণ।তবে এটি সম্মান ও আনন্দের।তিনি সংবাদ কর্মীদের দায়িত্বশীল ও সাহসী হয়ে কর্মক্ষেত্রে নির্ভয়ে কাজ করতে অনুপ্রেরণা দেন। তিনি অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বলেন, ডেইলী সিএন বাংলার এ ব্যতিক্রমধর্মী ও যুগোপযোগি অনুষ্ঠানটি সাংবাদিকদের চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদের তপাদার। তিনি তাঁর বক্তব্যে বলেন,বর্তমান বিশ্বে গণমাধ্যমের গণযোয়ার চলছে । এটাকে তিনি গণমাধ্যমের তৃতীয় বিপ্লব আখ্যায়িত করে বলেন, বর্তমান বিশ্বে অনলাইন গণমাধ্যম জনগনের দোরগোড়ায় সঠিক খবর পৌছে দিতে অগ্রনী ভুমিকা রাখছে ।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেইলি সিএনবাংলার নির্বাহী সম্পাদক পারভেজ আহমদ, স্টাফ রিপোর্টার আব্দুল কাদির জীবন, স্টাফ রিপোর্টার ডি এইচ মান্না, স্টাফ রিপোর্টার এম এ হান্নান প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুল কাদির, ফ্রিল্যান্সার আসাদ্দুজ্জামান শাফি, ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ, কবির আহমদ, খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার খাইরুল আমিন রাফসান সহ ডেইলি সিএনবাংলার সকল নিজস্ব প্রতিবেদক গণ ও উপজেলা প্রতিনিধি বৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa