ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

 লন্ডন থেকে সিলেটে আসা ১৪৭ জন যাত্রী ৭ দিনের কোয়ারেন্টিনে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১   ৪৩২ বার পঠিত
 লন্ডন থেকে সিলেটে আসা ১৪৭ জন যাত্রী ৭ দিনের কোয়ারেন্টিনে

সিলেটে লন্ডন ফেরত আরও ১৪৭ যাত্রীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে এসব যাত্রীরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে আগত সকল যাত্রীদের ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরের মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার লন্ডন থেকে আসা ১৪৭ যাত্রীর ১৪৪ জনকে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেট নগরীর ৯টি হোটেলে পাঠানো হয়েছে। এছাড়া ৩জন যাত্রীর দুইটি টিকা দেওয়া হয়েছে এমন অনুমতিপত্র থাকায় হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে।

আরও জানানো হয়, সিলেট বিমানবন্দরের লন্ডন ফ্লাইটে আগত সকল যাত্রীদের মধ্যে হোটেল ব্রিটেনিয়ায় ২৩ জন, হোটেল অনুরাগে ১৭ জন, হোটেল নূরজাহানে ১৫ জন, হোটেল হলি গেটে ২৫ জন, হোটেল স্টার প্যাসিফিকে ১৫ জন, হোটেল লা রোজে ১২ জন, হোটেল লা ভিস্তায় ২১ জন, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০ জন ও রয়েল প্লাম হোটেলে ৬ জন রয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১১

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa