ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

র‌্যাব-৯ এর সাঁড়াশি অভিযানে ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেফতার

প্রেসবিজ্ঞপ্তি
রবিবার, ০৩ মে ২০২৬   ১৮৮ বার পঠিত
র‌্যাব-৯ এর সাঁড়াশি অভিযানে ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেফতার

সিলেট মহানগরীতে সম্প্রতি বেড়ে যাওয়া ছিনতাই রোধে অভিযান জোরদার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এরই ধারাবাহিকতায় পৃথক দুই অভিযানে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধারে বাহিনীটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সময়ে বিভিন্ন অভিযানে বিদেশি রিভলবার, শটগান, ওয়ান শুটার গান, এয়ারগানসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ, ১০৮টি ডেটোনেটর, ১৪টি ককটেল ও প্রায় ৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, বিদেশি মদসহ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। বিভিন্ন হত্যা, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি ও মানবপাচার মামলায় দুই শতাধিক আসামিকেও গ্রেফতার করা হয়।

সাম্প্রতিক সময়ে সিলেটে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে র‌্যাব-৯।

এরই অংশ হিসেবে গত ২ মে বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানাধীন জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা চারদিক থেকে ঘিরে ফেলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, একটি বড় জনসমাগমকে কেন্দ্র করে অসচেতন পথচারীদের টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আম্বরখানা পয়েন্টের একটি আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৬টি ধারালো অস্ত্র ও ছিনতাইকৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের অধিকাংশই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা এবং তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য।

র‌্যাবের প্রাথমিক ধারণা, দেশের বিভিন্ন স্থান থেকে এসে পর্যটকের ছদ্মবেশে তারা সিলেটে অবস্থান করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa