ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​

রাজাপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫   ১২৫ বার পঠিত
রাজাপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

ঝালকাঠির রাজাপুরে “জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৯ম বিজ্ঞান অলিম্পিক, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুর ১১টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনর (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা মৎস্য অফিসার গৌতম মন্ডল, উপজেলা কৃষি অফিসার মোসাঃ শাহিদা শারমিন আফরোজ, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa