ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইট সিলেট আসবে সোমবার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   ৩৬৬ বার পঠিত
ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইট সিলেট আসবে সোমবার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুট উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী৷ রবিবার সকাল সোয়া ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ রুটে বিজি ০০৭ ফ্লাইট উদ্বোধন করেন তিনি। ফলে প্রায় আট বছর বন্ধ থাকার পর ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। প্লেন সংকটের কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে রুটটিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান প্রমুখ।

এই ফ্লাইটটি ম্যানচেস্টার থেকে ফেরার পথে সরাসরি সিলেট আসবে আগামীকাল সোমবার। বেলা ১২টার দিকে বিমানটি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরন করবে বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa