ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​

মৌলভীবাজারে সাবিয়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫   ১৭৯ বার পঠিত
মৌলভীবাজারে সাবিয়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া খেয়াঘাট সংলগ্ন মাঠে সাবিয়া ইয়াং স্টার ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত সাবিয়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট সিজন ৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যা ৮ ঘটিকায়।

মো: মিলাদ আহমেদ এর সঞ্চালনায় ও ইউপি সদস্য সায়েদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান আহমদ আলী, মৌলভীবাজার স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, জেলা যুবদলের সদস্য নাজমুল মামুন,জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবিয়া ইয়াং স্টার ক্লাব এর সদস্য নজরুল ইসলাম, ইমরান আহমেদ, জীবন আহমদ, এম হাসান জনি, মো:মিলাদ আহমদ,ফারুক আহমেদ,বিজয় আহমদ,নজমুল ইসলাম ও জিলান আহমদসহ এলাকার মুরব্বিয়ানরা।

উদ্বোধনী খেলায় মিসবাহুর রশীদ এর পরিচালনায় প্রথম ম্যাচে অংশ গ্রহণ করে বিকে বড়হাট বনাম ফ্রেন্ডস ফাইটার। দ্বিতীয় ম্যাচে অংশ গ্রহণ করে FC গুজারাই বনাম হঠাৎ আক্রমণ এবং তৃতীয় ম্যাচে অংশ গ্রহণ করে নজমুল একাদশ বনাম রুহান ডায়নামাইক।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa